জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক চাঁনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মাতা জাহেদা বেগম (৬০) মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বুধবার বেলা ১১ টায় মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ৭ ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অনেকদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জমশেদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, পৌরকাউন্সিলর দেলোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, বকুল গোপ, যুবলীগ নেতা রাসেল আহমদ, আবু জিলানী, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন ভূঁইয়া, জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রোমেন আহমদ, আব্দুল মুকিত, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জমিস উদ্দিন, সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন প্রমুখ।