জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ ছাবির মিয়ার মাতা মোছা. তহুরা বিবি (৮২) বুধবার রাতে সৈয়দপুর ঈশানকোন হাকিমবাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। ব
বৃহস্পতিবার সকাল ১১ টায় সৈয়দপুর দরগা মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দরগা মসজিদের ইমাম সৈয়দ আব্দুর রাজ্জাক। পরে মরহুমাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দেব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সেক্রেটারী আবুল হোসেন, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান, সাফরোজ ইসলাম মুন্না, কল্যাণ কান্তি রায় সানী, রুমেন মিয়া, সৈয়দ তানিন আহমদ, তফাজ্জল হক,আব্দুল মুকিত, আমিনুল ইসলাম কামালী, আবু হেনা রণি প্রমুখ। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।