- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ-নিজাম উদ্দিন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের তিন বারের সাবেক ইউপি সদস্য, পাঠান পাড়া গ্রামের মৃত রেজন মেম্বারের ছেলে ও তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেনের মামা নিজাম উদ্দিন আর নেই (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। রবিবার বিকাল ৫ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নিজ বাড়িতে তার জানাযা নামায অনুষ্ঠিত হবে। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।
মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান-মানিক প্রমুখ।

  • [১]