স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের ষোলঘর শ্রীরামকৃষ্ণ আশ্রম এলাকার বাসিন্দা ২০১৯-২০২০ অর্থ বছরের জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) ছাতকের জাহিদপুর ভূমি অফিসের তহসিলদার প্রদীপ রঞ্জন দেব (৫৫) আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত প্রায় ২ ঘটিকায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অকালমৃত্যুবরন করেন তিনি। (দিব্যান লোকান সঃ গচ্ছতু)। নিঃসন্তান প্রদীপ রঞ্জন দেব মৃত্যুকালে স্ত্রী ও এক বোনসহ অনেক শুভকাঙ্খি রেখে গেছেন। আজ রবিবার ভোরে সুনামগঞ্জ শহরের ধোপাখালী কেন্দ্রীয় শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
প্রদীপ রঞ্জন দেবের মৃত্যুর খবর পেয়ে রবিবার সকালে তার বাসায় যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন, ছাতকের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল। তাঁরা প্রয়াত প্রদীপ রঞ্জন দেবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তহসিলদার প্রদীপ রঞ্জন দেবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী সামছুল হুদা সোহেল ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।