- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ/ ফরিদ আহমেদ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শান্তিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও জীবদারা গ্রামের কৃতি সন্তান ফরিদ আহমেদ (৫৫) গত বুধবার বিকাল ৫টায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, স্ত্রী ও আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার দুপুর ২টায় জীবদারা সরকারী প্রাথমিক বিদ্যালের পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান। জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আযাদ ডান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, আওয়ামী লীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দীন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা যুবলীগ নেতা লিয়াকত আলী, খিজির আহমদ, শান্তিগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার মো. জামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমেন্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, জয়কস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, মুহাদ্দীস মাওলানা তাহির আহমদ জামলাবাদী, উপজেলার সাবেক সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম, মাওলানা মামুনুর রশীদ, মাস্টার জালাল উদ্দীন, সাবেক ইউপি মেম্বার নুর আহমদ, উলামায়ে প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

  • [১]