- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ ফায়জুল ইসলাম

ছাতক প্রতিনিধি
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম (৫৭) আর নেই। রবিবার ২টা ৩০ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সকালে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় পেটে ব্যাথা অনুভব হলে তাকে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২টা ৩০মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার সহকর্মী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তাদের প্রিয় শিক্ষককে শেষবারের মতো এক নজর দেখতে  বিকেল থেকে অপেক্ষা করতে থাকে শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্খীরা। সন্ধ্যায় নিজ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম লাশ হয়ে ফিরলে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা। এসময় আহাজারিতে বিদ্যালয় প্রাঙ্গণে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাত ৮টায় পাবলিক খেলার মাঠে তাঁর জানাযা শেষে মরহুমের লাশ জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক গ্রামের তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধান শিক্ষক ফায়জুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিনসহ কমিটির  সদস্যবৃন্দ ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

  • [১]