স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা শহরের হাছননগরের বাসিন্দা লিযাকত আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। তিনি মরহুম আশকর আলীর পুত্র। বুধবার বিকাল ৩টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন। আজ সকাল ১০ টায় শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে দাফন করা হবে। এখানেই এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় অন্তিম সম্মান জানানো হবে। উল্লেখ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে বালাট সাবসেক্টরের সি কোম্পানির একজন সেকশন কমান্ডার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত হওয়ার অভিযানে মুক্তিযোদ্ধাদের যে দলটি প্রথম সুনামগঞ্জ শহরে প্রবেশ করেছিলেন লিয়াকত আলী ছিলেন তাঁদের অন্যতম।