- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ- মতছির আলী

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া শিবপুর হাজী বাড়ী নিবাসী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মতছির আলী (৬৫) আর নেই। শুক্রবার ভোর ৫ টায় নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ২ টায় ডুংরিয়া শিবপুর মধ্যপাড়া জামে মসজিদের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলাআওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলী, জেলা জমিয়ত নেতা শায়খ মাওলানা আফসার উদ্দীন, ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক প্রমুখ।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মতছির আলীর দাফন স¤পন্ন হয়।

  • [১]