জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর-ব্রিটিশ-বাংলা এডুকেশন টাষ্ট্রের সাবেক সহ সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আবাসিক এলাকার মির্জা বাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মির্জা হারুন মিয়া (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাগিনা অ্যাড. মির্জা আবু তাহের মোহন বলেন, মঙ্গলবার লন্ডনে প্রথম জানাজা নামাজ শেষে বৃহস্পতিবার লাশ দেশে ফিরবে। এখনো জানাজা নামাজের সময় নির্ধারিত করা হয়নি। তবে বাদ আছর জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলার বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মুহিব চৌধুরী, ট্রাষ্টের সাবেক ট্রেজারার এসআই আজাদ আলী, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল কাদির, মিছবাহুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মতিন মিয়া, সাধারণ সম্পাদক হারুনুজ্জামান, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ।