ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার হোসেনের বাবা মো. আজিজুর রহমান ওরফে আলমাস আলী (৭২) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বুধবার ভোর ৪টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন। মো. আজিজুর রহমানের বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। ওইদিন বিকেল ৪টায় বাড়ির পার্শ্ববর্তী মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।