- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ মো. আব্দুল ওয়াহাব

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য মো. আব্দুল ওয়াহাব (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। বুধবার বার্ধক্যজনিত কারণে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭.১৪মি. তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার তাঁর স্মৃতি স্মরণে জেলা আইনজীবী সমিতির ৬নং কক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়।  শোকসভায় সভাপতিত্বে করেন সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক। শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অ্যাড. মো. শফিকুল আলম, অ্যাড. মো.রশির উদ্দিন (১), অ্যাড. মো. ফরিদ উন নবী, অ্যাড. মোহাম্মদ মানিক, অ্যাড. মোহাম্মদ পারভেজ আহমদ, অ্যাড. আবু মোহাম্মদ জালাল উদ্দিন। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

  • [১]