সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারাইনপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মছব্বির (৭০) বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না …… রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে নারায়ইনপুর জামে মসজিদ সংলগ্ন পারিববারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মো. আব্দুল মছব্বির নারাইনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. জহুর মিয়ার বাবা।