- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ-মো. আব্দুল মতিন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা সাবেক কৃতি ফুটবলার ও ব্যবসায়ী আবদুল মতিন (৮৪) মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকালে শহরের লক্ষণশ্রী ঈদগাহে জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

  • [১]