আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান আহমেদ ওরফে ধেনু মিয়া (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গত ২২জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ধর্মপাশা উপজেলার সেলবরষ গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। প্রবীণ এই শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে নিজ বাড়িতেই অবসরজীবী হিসেবে জীবনযাপন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মানুষ গড়ার মহান এই কারিগরের প্রয়াণে ‘পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ’, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন এবং সদস্য সচিব আব্দুস সালাম মাহবুব এক শোকবার্তায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি