সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য মো. মেহেদী হাসান সজল এর পিতা মো. মদরিছ আলী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। সোমবার সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তাঁর ইন্তেকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেরেনূর আলী সহ সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি