শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক রমেন্দ্র নারায়ন দাশ আর নেই। র্দীঘদিন যাবত হৃদরোগে ভোগছিলেন। শুক্রবার হঠাৎ করে তার অবস্থা আশংকা জনক হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ, তিনি শাল্লা উপজেলায় ২০১৭ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি শাল্লা উপজেলার আঙ্গায়ারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষক রমেন্দ্র নারায়ন
দাশের মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা শিক্ষক সমিতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেছে।