- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ- রুফেজা বেগম

ছাতক প্রতিনিধি
ছাতকের বাগবাড়ী এলাকার মরহুম ইমদাদ হোসেন রেনু মিয়ার স্ত্রী, পৌরসভার মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী এবং তরুণ ব্যবসায়ী খোকন, কানন ও কার্জনের মাতা রুফেজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। সোমবার সকাল পৌনে দশ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল সাড়ে ৫ টায় বাগবাড়ী কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে যানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
পৌর মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলির মাতার মৃত্যুতে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, পৌর সচিব আবু-জর-গিফারী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, দিলোয়ার হোসেন, জসিম উদ্দিন সুমেন, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ কুমার দে, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর শামসুন নাহার বেগম ও মিলন রানী দাস গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পৃথক বিবৃতিতে বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ব্যবসায়ী সাদমান মাজমুদ সানি শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

  • [১]