সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম নতুন পাড়ায় বসবাসরত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতীন্দ্র লাল রায়’র স্ত্রী রেখা রানী রায় (৬৫) পরলোকগমন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রেখা রানী রায়’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন পলাশ, সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু।
প্রেসবিজ্ঞপ্তি