- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ হাজী রবিউল্লাহ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জুনাব আলীর পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী রবিউল্লাহ বৃস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০। তিনি ৪ পুত্র, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার বাদ জুম্মা জয়নগর জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা      শেষে উপজেলা সদর ইউনিয়নের জয়নগর গ্রামের পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আনিসুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।

  • [১]