জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জালালাবাদ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হাবিবুর রসুল কাপ্তান মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। শুক্রবার সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের কেন্দ্রীয় টাউন জামে মসজিদের
ইদগাহ ময়দানে নামাজে যানাজা শেষে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জালালাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্সহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মরহুমের নামাজে যানাজায় উপস্থিত থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।