স্টাফ রিপোর্টার
পৌর শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা হালেমা খাতুন (৭৫) বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। হালেমা খাতুন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জাহাঙ্গীর আলমের মা।
জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মায়ের মৃত্যুতে দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার গভীর শোক প্রকাশ করছে। শোক প্রকাশ করেছেন জেলা সিপিবির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, উদীচীর সভাপতি বিজন সেন রায়, মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফি, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক নরেন ভট্টাচার্য, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. রইসুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক চৌধুরী।