- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ

সৈয়দ মতিউর রহমান
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দপুর হাফিজিয়া হুসিনিয়া দারুল হাদিস মাদ্রাসার মোহতামিম হাফিজ মৌলানা সৈয়দ মতিউর রহমান বুধবার রাত ২টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ……রাজেউন)।
তার মুত্যুতে জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এটিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সদস্য অ্যাড. সৈয়দ শামসুল ইসলাম, অ্যাড. সৈয়দ ফাওয়াদুল জাওয়াদ, অ্যাড.মল্লিক মঈন উদ্দিন আহমদ ও কমিশনার সৈয়দ ইয়াসিন আহমদ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
সিদ্দিকা বিবি
খেলাফত মজলিস জেলা শাখার সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের মাতা মোছা. সিদ্দিকা বিবি মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না….. রাজিউন)। বুধবার বাদ জোহর বড়মোহা মাদরাসা মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত  হয়েছে।
মরহুমার মৃত্যুকালে গভীর শোক প্রকাশ করেন খেলাফত মজলিস জেলা সভাপতি মাও. ইমাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাও. ছদরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. বুরহান উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক মাও. আখতার হোসাইন আতিক, বায়তুলমাল সম্পাদক মোস্তফা কামাল, নির্বাহী সদস্য মাও.নুরুল হোসাইন এবং ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি আতাউল হক ও সাধারণ সম্পাদক শাহ কামাল সাজু।  নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]