আব্দুস সামাদ
ছাতকের সমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুস সামাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি…..রাজেউন)। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে নান্দাইল গ্রামের নিজ বাড়িতে যানাজা শেষে মরদেহের দাফন সম্পন্ন হয়।
এদিকে প্রধান শিক্ষক আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আজাদ। এ যৌথ বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
জহুরা আক্তার খাতুন
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোজাহিদুর রহমান এর স্ত্রী ও ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বলের মা জহুরা আক্তার খাতুন (৭৮) বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ওইদিন বিকেল সাড়ে ৫টায় ধর্মপাশা গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃতুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।