- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ

নাসিমা খানম
স্টাফ রিপোর্টার
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজের স্ত্রী নাসিমা খানম টিউলিপ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—— রাজিউন)। তিনি গত প্রায় ১০ বছর হয় দুরারোগ্য রোগে ভোগছিলেন। মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর পুরাতন কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমার মৃত্যুতে   
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন পিপি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ঈশতিয়াক শামীম, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জল পৃথক পৃথকভাবে শোক জানিয়েছেন।
মতিউর রসুল
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রসুলের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যাারিস্টার এম. এনামুল কবীর ইমন।
তিনি এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জজ কোর্টের পিপি, আওয়ামী লীগ নেতা অ্যাড. খায়রুল কবীর     
রুমেন, এপিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল।

  • [১]