খলিলুর রহমান
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেজ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান (৭৩) ইন্তেকাল করেছেন। ৪ ডিসেম্বর সিলেটের নূরজাহান হাসপাতালে ভোর ৭টায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মরহুমের মৃত্যুতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী
খোকন শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
অ্যাড. মো. ছুরত মিয়া
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. ছুরত মিয়া ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি…..রাজেউন)। রবিবার রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
দুপুর ২টায় তাঁর স্মৃতি স্মরণে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২নং কক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক।
শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অ্যাড. নূরুুল ইসলাম, অ্যাড. কাওসার আলী, অ্যাড. মো. শামছুল করিম হিরণ, অ্যাড. মো. শুকুর আলী।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাড. আফতাব উদ্দিন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. আলী আমজাদসহ অন্যান্য আইনজীবীরা।
বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
মো. শিব্বীর আহমদ
মল্লিকপুর নিবাসী মৃত আব্দুল জব্বার (গুলু) মিয়ার ৫ম ছেলে মো. শিব্বীর আহমদ (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মুত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার ভোর সাড়ে ৫ টায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুরণ করেন। রবিবার যোহরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ শহরের মল্লিকপুর বাস টার্মিনালের সামনে অনুষ্ঠিত হয়।
মো. শিব্বীর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, সমাজ সেবক গনীউস সালাদীন, সুমন রাজা চৌধুরী, পৌর কাউন্সিলার আহমদ নুর। (প্রেস বিজ্ঞপ্তি)
পাখি মিয়া
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক পৌরএলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাধীন মন্তেশর আলী পাখি মিয়া আর নেই। (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি রোববার লন্ডনের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর পৌএলাকার সাজেদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসি ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুদারের বাবা তিনি।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান আকমল হোসেন, পৌর মেয়র আব্দুল মনাফ, সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, অ্যাড. সৈয়দ মল্লিক মঈনউদ্দিন সোহেল, উপজেলা বিএনপির সভাপতি আবু হুয়ারারা ছাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ওয়েব মাস্টার অরূপ সরকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেল, জাকির হোসেন, জাহেদ আহমদ প্রমুখ।