অজয় ঘোষ
ছাতক প্রতিনিধি
ছাতকে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও আওয়ামীলীগ নেতা অজয় ঘোষ’র রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ১০ টায় শহরের মন্ডলীভোগস্থ ঘোষবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের আকষ্মিক মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। এ বীর মুক্তিযোদ্ধাকে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর পক্ষে পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বর্গ ফুল ও ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, দিলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক তপন তরফদার, আওয়ামীলীগ নেতা হাজী আবুল হায়াত, এমাদুল হক এবাদ, আওয়ামীলীগ নেত্রী শিখা দে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলকাছ আলী, আমির আলী বাদশা, কেতকী রঞ্জন চৌধুরী ভানু, ফকির খাঁ, শাহজাহান মিয়া, লাল মিয়া, রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, কানাই লাল দাস, নুরুল হক, হান্নান মিয়া, তাজ উদ্দিন, পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, শহীদুলহক মৌল্লাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম চৌধুরী। বিবৃতিতে নেতৃবৃন্দ অজয় ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
এ ছাড়া পৃথক শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ দে, ছাতক বাজার আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক চম্পু দত্তসহ নেতৃবৃন্দ।
প্রফেসর ড. শাহজাহান চৌধুরী
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহজাহান চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে। গত শনিবার রাত ১১ টার দিকে তিনি রাজধানীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি… রাজিউন)। রবিবার বাদ জহুর জানাজা শেষে আজমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ড. শাহজাহান চৌধুরী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত নুরুল হক চৌধুরীর (অব:প্রাপ্ত দারোগা) ছেলে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সুবেদার আবুল বশর চৌধুরীর ভাতিজা।
মরহুমের চাচাতো ভাই টিপু চৌধুরী জানান, প্রাইমারি (৫ম শ্রেণী) পর্যন্ত লেখাপড়া করে তিনি ঢাকা চলে যান। উচ্চ শিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্য থেকে পিএসডি সম্পন্ন করে ঢাকাতেই বসবাস করছিলেন পরিবার পরিজন নিয়ে। মাঝে মধ্য গ্রামের বাড়িতে আসতেন তিনি। প্রয়াতের স্ত্রী একজন এমবিএস ডাক্তার, এক ছেলে যুক্তরাজ্যে বর্তমানে পিএসডি করছেন। অপর ছেলে সরকারি চাকুরীজীবী।
পুষ্প রানী ধর
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদারের মাতা পুষ্প রানী ধর (৮১) আর নেই। গত রবিবার দুপুর ১২ টায় বার্ধক্যজনিত কারণে পৈন্দা গ্রামে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কৃষক নেতা অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদারের মাতার মৃত্যুতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহজান কবির, জেলা কমিটির সাধারণ সম্পাদক খাইরুল বাশার ঠাকুর খান, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক নাসির মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল), হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লিলু মিয়া, সম্পাদক নিলোৎফল দাস বিপ্লব, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, সম্পাদক তাজুল ইসলাম, স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি