তাজির উদ্দিন
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ভল্লবপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য তাজির উদ্দিন (৬৫) মৃত্যুবরণ করেছেন। লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না…রাজিউন। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও দুই সন্তান ছেলেও মেয়েকে রেখে গেছেন। বাদ আছর মোল্লাপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় ইমামতি করেন তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আনোয়ার হোসেন। জানাজা শেষে তার পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন, কমরু মিয়া, ছমরু মিয়া, অ্যাড. মোশাহিদ আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, নুরুল হক, সাংবাদিক মাসুক মিয়া, ফেদাউর রহমান, ইউপি সদস্য আব্দুন নূর, আজমল হোসেন, ইউনিয়ন বিএনপির আহক্ষায়ক আজাদ মিয়া, মাও. নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, তিনি টানা ৪ বার ইউপি সদস্য ও ১ বার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।