- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী মো. শামছুল করিম হিরণ ও মো. নজমুল করিম এর ভাই মিছবা-উল-করিম (৪৬) মঙ্গলবার বিকাল ৫.১৫মি. নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। বুধবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেরেনূর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তাঁর ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেরেনূর আলী সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাহফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]