সুখরঞ্জন রায়
সুনামগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কালিবাড়ি নাটমন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, নতুনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুখরঞ্জন রায় (৮৬) গত ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮.০০ টায় বার্ধক্যজনিত কারণে সিলেট রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসাপতালে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, এক কন্যা ও তিন পূত্রবধূসহ নাতী-নাতনী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, আওয়ামী লীগ নেতা অ্যাড. আফতাব উদ্দিন আহমদ, অ্যাড. সুরেশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক নুরুল হুদা মুকুট, সিনিয়র অ্যাড. স্বপন কুমার দেব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. খায়রুল কবির রুমেন পিপি, অ্যাড. সৈয়দ শায়েক আহমদ, অ্যাড. প্রদীপ কুমার নাগ, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. নগেন্দ্র কুমার তালুকদার, অ্যাড. আখতারুজ্জামান সেলিম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, সদস্য ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদস্য সবুজ কান্তি দাস, সদস্য বাপ্পি রায়, আওয়ামী লীগ নেতা ইমদাদ রেজা চৌধুরী, হায়দার চৌধুরী লিটন, জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর দাস, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. চান মিয়া, জুনেদ আহমদ, বিএনপি নেতা আ ত ম মিছবাহ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, গোলাম সাবেরীন সাবু, ফজর নূর, স্বপন আহমদ, সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. মণিষ কান্তি দে মিন্টু, সাবেক মহিলা কাউন্সিল কলি তালুকদার আরতি, নারী নেত্রী শীলা বসু, বিশিষ্ট শিক্ষাবিদ রসময় রায়, শিক্ষাবিদ প্রমথ নাথ তালুকদার, যোগেশ্বর দাস, অজয় চৌধুরী, অধ্যক্ষ অব. দিলীপ কুমার মজুমদার, সাবেক ব্যাংক কর্মকর্তা কালিপদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, কাজল চন্দ্র দে, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তু রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রমেন্দ্র কুমার দে মিন্টু, শুভব্রত বসু, জয়ন্ত রায়, বিকাশ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত দাস কটি, সাজু আহমদ, পারভেজ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর মাহবুব, সাবেক পৌর কমিশনার মফিজুল হকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
(প্রেস বিজ্ঞপ্তি)
ইদ্রিস খান
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাইলগাও গ্রামের বাসিন্দা ইদ্রিস খান (৭০) শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মাগরিব এর নামাজ শেষে মরহুমের নামাজে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী
লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাকুর রহমান প্রমুখ।
সাংবাদিক ছামির মাহমুদের
পিতৃবিয়োগ : দাফন সম্পন্ন
সিলেট অফিস
দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক, জাগোনিউজ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছামির মাহমুদের বাবা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো. মনছব উলাহ তালুকদার আর নেই। তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৫৫ মিনিটে তাঁর নিজ বাসভবন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর খালাতো ভাই হাফিজ ছুরত মিয়া। নামাজে জগন্নাথপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট শালিস ব্যক্তিব্য মো. মনছব উলাহ তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক ছামির মাহমুদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ।