সুনামগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আলীমাবাগ মহল্লা নিবাসী ও যুক্তরাজ্য প্রবাসী মোশারফ মোস্তাক আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৮/১২/২০২১ যুক্তরাজ্যের উইপার ক্রস ইউনিভার্সিটি হাসপাতাল, লেটনস্টোন এ ইন্তেকাল করেন। তাকে যুক্তরাজ্যে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী সেলিনা আলী, পুত্র ফুয়াদ মকরম মনোয়ার আলী ও কন্যা নাদিয়া বুশরা আলী সহ অংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেছেন মরহুমের ভাতিজি আলিমা আকবরী কুরেশা তানিয়া।
প্রেসবিজ্ঞপ্তি