- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্যামহাট আশ্রমে মহোৎসব ২১মার্চ

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের শ্যামহাট আশ্রমে প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোভাব তিথি স্মরণে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের লীলা স্মরণ মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী ২১মার্চ সোমবার। আগামী ২০ মার্চ রবিবার বিকাল ৪টায় শ্রীহট্ট হরিসভার পরিচালনায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এবং রাত ৮টায় রতন মনি দাস বাবুলের পরিবেশনায় মহোৎসবের অধিবাস অনুষ্ঠিত হবে।
২১মার্চ সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন  মহোৎসব। লীলামৃত বিতরণে শ্রীশ্রী রাধাশ্যাম সুন্দর সম্প্রদায়ের রতিশ চন্দ্র দাস, শ্রী নিরঞ্জন দাস, রতন মনি দাস বাবুল।
২২ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় দধিভান্ড ভঞ্জন ও পূর্ণার মাধ্যে দিয়ে অষ্টপ্রহরব্যাপী লীলী কীর্তন মহোৎসবের সমাপ্ত হবে।
মহোৎসবে যোগদান করে প্রভুপাদের কৃপাশীর্বাদ ও মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন শ্যামহাট আশ্রম পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জগদীশ দে (রানা) এবং সম্পাদক মিন্টুর রঞ্জন ধর।

  • [১]