দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার শ্যমারচর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১০ টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার বেলা ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসির চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ইউএনও মঈন উদ্দিন ইকবাল ও পৌর মেয়র মোশাররফ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া জানান, সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বেলা ১১টার দিকে লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার দোকানঘরসহ ১০টি দোকান আগুনে পুড়ে গেছে।
তিনি বলেন আগুনে পুড়ে মালামালসহ অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।