- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্যালকের কবল থেকে স্ত্রী উদ্ধারে আদালতে মামলা

ছাতক প্রতিনিধি
ছাতকে নারী পাচারকারী শ্যালকের কবল থেকে স্ত্রীকে উদ্ধার করতে আদালতের স্মরণাপন্ন হয়েছে এক হতভাগা স্বামী। স্ত্রীকে পাচারকারীর হাত থেকে উদ্ধার করতে গত ১৭ মে সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি গ্রামের মনফর আলরি পুত্র আখলু মিয়া।
অভিযোগ থেকে জানা যায়, আখলু মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননীকে (৪৫) কে বিদেশে চাকুরী দেয়ার কথা বলে কু মন্ত্রনা দেয় জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের কুবাদ আলীর নারী পাচারকারী আব্দুল আলীম। ভাই আব্দুল আলীমের প্ররোচনায় রাজি হয়ে স্বামী-সন্তানের অজান্তে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টসহ যাবতীয় প্রস্তুতি নেয় আখরু মিয়ার স্ত্রী। এক পর্যায়ে তিনি (আখরু মিয়ার স্ত্রী) নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর আখলু মিয়া জানতে পারেন, তার স্ত্রীকে নিয়ে আব্দুল আলীম ঢাকায় অবস্থান করছে। পাচারকারীর কবল থেকে স্ত্রীকে উদ্ধার করার জন্য আখলু মিয়া আদালতের দ্বারস্থ হয়েছেন।    

  • [১]