স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চরম বিশৃংখলায় ভরপুর ছিল। শ্রদ্ধা নিবেদেনের পূর্বে রাষ্ট্রিয় সম্মান হিসাবে পুলিশের গার্ড অব অনার দেয়ার নিয়ম থাকলেও এর আগেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশৃখংলার কারণে শ্রদ্ধা নিবেদনের মাঝে গার্ড অব অনার প্রদান করা হয়। মরদেহ রাখা মঞ্চে তুলার জন্য ঠেলাঠেলিতে ব্যস্ত ছিলেন আওয়ামী অঙ্গ সংগঠনের সিনিয়র-জুনিয়র নেতাকর্মীরা। মঞ্চে উঠার জন্য রীতিমত প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন অনেকেই। এতে উপস্থিত সাধারণ মানুষের অনেকেই মরদেহে শ্রদ্ধা নিবেদন না করতে পেরে ফিরে যান।