স্টাফ রিপোর্টার
শ্রদ্ধায় ভালোবাসায় সুনামগঞ্জবাসী শেষ বিদায় জানিয়েছেন খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমানকে। সোমবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরহুমের মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। মরদেহ ওখানে পৌঁছার আগেই হাজারো মানুষ তাদের প্রিয় মানুষ পীর হাবিবকে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষায় ছিলেন। বেলা ২ টা পর্যন্ত রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের নাগরিকরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পৌর চত্বরে প্রথমেই শ্রদ্ধা জানান, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, এরপর পর্যায়ক্রমে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত’এঁর নেতৃত্বে সুনামগঞ্জ পৌর পরিষদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সুনামগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখ্ত পলিন, জেলা জাতীয় পার্টিসহ জাতীয় পার্টির উপজেলা ও বিভিন্ন শাখা কমিটি, গৌরবের মুক্তিযুদ্ধ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হাওর বাঁচাও আন্দোলন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, খেলাঘর আসর, সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, জনতা ব্যাংক সুনামগঞ্জ আঞ্চলিক শাখা, দৈনিক সুনামকণ্ঠ পরিবার, রামকৃষ্ণ আশ্রম সুনামগঞ্জ, এইচ.এম.পি হাইস্কুল, সুবর্ণ নাগরিক অধিকার ও সুরক্ষা অভিভাবক পরিষদ, আইনজীবী সহকারী সমিতি, ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠন, জেলা ক্ষৌরকার সংঘ, ব্রাহ্মণগাঁও স্বপ্নকুড়ি পল্লী উন্নয়ন কমিটি, স্বর্ণকার সমিতি, জেলা স্বেচ্ছাসেবক পার্টি, কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজ, পূরবী আবাসিক এলাকা, বিকাশ লিমিটেড, রিপোর্টাস ইউনিটি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, প্রিজন ক্লাব, ফারিহা একাডেমি, সুনামগঞ্জ হকার সমিতি, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ সদর ক্ষুদ্র হকার সমিতি, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপারের পক্ষে তার ঘনিষ্টরা, জাতীয় মহিলা পার্টি, জাতীয় উলামা পার্টি, কুরবাননগর ইউনিয়নবাসী, উত্তর সমাজকল্যাণ যুব সংঘ নবীনগর, বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ, বিশ্বজন ফাউন্ডেশন, মাইজবাড়ি পূর্বপাড়া চাকুরিজীবী পরিষদ, ‘সুরমা মোহনা’ ম্যাগাজিনের সম্পাদক ফজলুল হক দোলনের পক্ষে, মহিলা কল্যাণ কেন্দ্র, ফ্যান্টম গ্রুপ, সুনামগঞ্জ, স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ, আলোক বর্তিকা যুব সংগঠনসহ নানা সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় ।
শ্রদ্ধা জানানোর সময়, সমবেত শোকাহতদের উদ্দেশ্যে সাংবাদিক পীর হাবিবকে নিয়ে স্মৃতিচারণ করেন, অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ভার্চুয়ালি যুক্ত হয়ে অ্যামেরিকা প্রবাসী লেখক-সাংবাদিক ইশতিয়াক রূপু, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি চীফ রিপার্টার জুলফিকার নাইন, সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনি, সাংবাদিক কামাল হোসেন, প্রভাষক শাহ আবু নাসের, জেলা জাপা’র আহ্বায়ক মনির উদ্দিন মনির, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান পরিচালনায় দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান।
দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ঈদগাহ্ েপ্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরু’র আগে মরহুমের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক, মরহুমের ছোট ভাই বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, মরহুমের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর ও ছেলে আহনাফ ফাহমিন অন্তর।