স্টাফ রিপোর্টার
করোনার কারণে ঘরে থাকা কর্মহীন শ্রমজীবীদের সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে খ্যদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে ৩শ শ্রমজীবী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, । প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও এক কেজি ডাল দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ,সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ ।