সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার বিকাল ৫ টায় সোমপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কর্াালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে ও সধারণ সম্পাদক পিন্টু দাস ও আশ্রাফ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক মিয়া, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রমজান আলী পটুঁ,জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহর ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল), মাসুদ আক্তার, হোটেল শ্রমিক সাইফুল ইসলাম, আইয়ুবুর রহমান জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য রুপাংকর দাস রিন্টু,আমির উদ্দিন প্রমুখ । আলোচনা সভায় বক্তারা বলেন, দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৯ বছর বয়সে শ্রমিকনেতা আবুল কামাল আজাদ মৃত্যুবরণ করেন। প্রয়াত আবুল কালাম আজাদ আমৃত্যু হোটেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়োগ করেছিলেন। সভায় লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চাল-ডাল, তেল-লবণ-চিনি, মাছ-মাংস, ডিম-দুধ, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য ও নিত্যপণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি করে শ্রমিক, শ্রমজীবী, স্বল্পআয়ের মানুষ ও ব্যাপক জনগণের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সভা থেকে সিলিন্ডার গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহারসহ নিত্যপণ্যের মূল্য কমানো, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল করা, রমজান মাসে শ্রমিক ছাটাই বন্ধ, ঈদের আগে বেতন বোনাস প্রদান, মহান মে দিবসে স্ববেতনে ছুটি, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নি¤œতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগ পত্র, পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি