মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর উপদেষ্ঠা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ এর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল। প্রয়াত আবুল কালাম আজাদ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শোকসভার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ আরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদেক মিয়া। শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম-সম্পাদক রমজান আলী পটু, হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মোঃ আশিক খান, জেলা কমিটির দপ্তর সম্পাদক মাসুক মিয়া, সদও উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস ছালাম, মৌলভীভাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩এর সভাপতি মোঃ সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া।