সুনামগঞ্জ জেলা স-মিল শ্রমিক সংঘের অন্যতম নেতা এনায়েত মিয়া স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় সোমপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মিয়ার পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সদ্য প্রয়াত শ্রমিক নেতা এনায়েত মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স-মিল শ্রমিক সংঘের বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমিন। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, অন্যতম সদস্য আমির উদ্দিন, শ্রমিক নেতা আব্দুর রউফ, আশিক মিয়, খলিলুর রহমান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি