- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা- আসামী গ্রেফতার না হলে ২৯ সেপ্টেম্বর ধর্মঘট

আজ মঙ্গলবারের মধ্যে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও আইনী ব্যবস্থা না নেয়া হলে আগামী ২৯ সেপ্টেম্বর ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি মো. সাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে    
উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রবিবার সংগঠনের কার্যালয়ে জেলার সকল বেসিক ট্রেড ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবারের মধ্যে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় হামলাকারীদের গ্রেফতার ও আইনী ব্যবস্থা না নেয়া হলে ২৯ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘর্মঘট পালন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]