ছাতক প্রতিনিধি
ছাতকে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন(রেজি নং-১৮৬৬) এর অন্তর্ভুক্ত মাইক্রো-হাইয়েস শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপ-শাখার নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান শনিবার বিকেলে গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপশাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, পাগলা ইউনিযনের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল হক, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুর রকিব এবং বিশিস্ট রানীতিবিদ সদরুল আমিন সোহান প্রমুখ।
এ সময় রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির প্রতিনিধিবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথি অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, সেবা প্রদানকারীরা ন্যায়পরায়ণ মনোবৃত্তি দিয়ে কাজ করলে সমাজে ন্যায়পরায়ণতা সৃষ্টি হয় এবং ন্যায়পরায়ণতার মাধ্যমেই সৃষ্টি হয় বিশস্ততার । বিশ্বস্থার প্রতিফলনেই জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠিত হয়, সে লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।