সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকাল ৫টায় সুনামগঞ্জ প্রেসকাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আবুল কালাম আজাদ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে ও আনসার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা রত্নাংকুর দাস জহর, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল), জাতীয় ছাত্রদল সুনাগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাসুদ আক্তার, আমির উদ্দিন, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিনন্ধ কর, সহ সম্পাদক রহমত আলী, কাজল প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি