প্রবীণ শ্রমিক নেতা জেলা বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান (৭০), শনিবার সকাল ৯ টায় ডলুরা নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক ছাইফুল আলম ছদরুল, কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সভাপতি এড্ভোকেট নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক কাদির মিয়া, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক নিলুৎফল দাস বিপ্লব, কয়লা শ্রমিক সংঘের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক শামছুল আলম, হকার শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।