শ্রমিক নেতা প্রতাব উদ্দিন আহমদের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় পৌর শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভায় সভঅপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইইনিয়ন সংঘের জেলা সভাপতি বাদল সরকার।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’র সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল) পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিনিয়র নেতা রত্নাংকুর দাস জহর, কবি ও লেখক ইকবাল কাগজী, জাতীয় ছাত্রদল সুনাগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাসুদ আক্তার, আমির উদ্দিন, সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ, সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি কর, বিনন্ধ কর, সহ সম্পাদক রহমত আলী, কাজল প্রমুখ ।
প্রেসবিজ্ঞপ্তি