- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রমিক নেতা বাদল সরকারের ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার
ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকারের ভাই মনমোহন সরকার বৃহস্পতিবার বিকালে শহরের বিলপাড়ের নিজ বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যানসারে ভোগছিলেন। রাতেই তার মরদেহ ধুপাখালি শ্মশানঘাটে দাহ করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক  ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ট্রেড ইউনিয়ন সংঘ, বারকি শ্রমিক সংঘ, হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন ও স’মিল শ্রমিক সংঘের জেলা নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

  • [১]