স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিপ্লবী শ্রমিক নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান আজ সুনামগঞ্জ সফরে আসছেন। তিনি সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সকাল ১০টায় আলফাত স্কয়ারে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। সম্মেলনের পর তিনি জেলার নেতা কর্মীদের কর্মীসভায় যোগদান করবেন। এছাড়া শহরের কয়েকটি শ্রমিক সংগঠনের সাথে তিনি পৃথকভাবে বৈঠক করবেন। সিপিবির জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মো. ফিরোজ, সম্মেলনের উদ্বোধনের
পরপরই একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করবে। অতিথিবৃন্দের ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর উদীচী শিল্পীগোষ্ফী সুনামগঞ্জ জেলা সংসদ গণসংগীত পরিবেশন করবে। বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার জন্য সর্বস্তরের সুনামগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক রহমান মিজান।