- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রাবণে স্মৃতির শহর

                     -ইকবাল হোসাইন খান

শ্রাবণের বৃষ্টি ভেজা মরমী শহরে
কদম-কৃষ্ণচূড়ার নিবিড় সান্নিধ্যে
টিনের চালায় রুমঝুম রিনিঝিনি
              রুমঝুম নিক্কন-
আহা ! সে বৃষ্টির কোমল শব্দে
হৃদয় যেনোবা গলে গলে পড়ে
বরফের মতো ফোঁটায় ফোঁটায় ।

বৃষ্টির শহর, স্মৃতির শহর
সুরমা-মেখলা সোঁদা মাটির শহর!
তোমার সে মোহনীয় 
স্নিগ্ধ নষ্টালজিয়ার শান্ত সরোবরে
             আজীবন হোক
                আবাহন ।
  • [১]