- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে আগামী ২৪ আগস্ট বুধবার থেকে ২৬ আগস্ট শুক্রবার পর্যন্ত ৩ দিনব্যাপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী মহোৎসব অনুষ্ঠিত হবে। নতুনপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ২৪ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩টায় মহোৎসবের উদ্বোধন করবেন কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের উপদেষ্টা কাজল চন্দ্র দে ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন সুদীপ দাশ, বিকাল ৪টায় স্পন্দন সঙ্গীতালয়ের পরিবেশনায় ও বাবুল আচার্য্য, সোমা সাহা, সৌরভ দাশের পরিচালনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবতগীতা পাঠ করবেন পরমভাগবত উত্তম লৌহার।
২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টায় শ্রীকৃষ্ণঅষ্টোকম পাঠ, সকাল ৮টায় গৌর গোপাল গোস্বামী, হরিচন্দ্র তালুকদার, অজিত কুমার রায়, নির্মল চক্রবর্তী, যুগল কিশোর গোস্বামী, মহানামব্রত চক্রবর্তী, দীপক রঞ্জন দাশ, জয় কুমার দাশ, বকুল চন্দ্র দাশ, বিপুল ভট্টাচার্য্য, নিশিকান্ত দাসের পরিচালনায় সমবেত গীতা পরায়ণ ও শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ১০টায় শ্রীকৃষ্ণের মহা¯œান যাত্রা, বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের পরিবেশনায় রাধা রানীর মহিমা কীর্ত্তন, দুপুর ১২ টায় ৮ম শ্রেণি থেকে বিএ/অনার্স পর্যন্ত গীতাভিত্তিক ও শ্লোক প্রতিযোগিতা, দুপুর ২.৩০টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ক বিভাগ-২য় থেকে ৩য় শ্রেণি ও খ-বিভাগ ৫ম থেকে ৭ম শ্রেণি এবং রায়পাড়া কৃষ্ণ অনুরাগী সঙ্গীতালয়ের পরিবেশনায় ভক্তিগীতি সঙ্গীতানুষ্ঠান, বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, বিকাল ৪টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির থেকে মঙ্গলশোভাযাত্রা। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, বিশেষ অতিথি সুনামগঞ্জ সরকারি কলেজের (অব.) অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ মহিলা কলেজের (অব.) অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, শ্রীরামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, সন্ধ্যা সাড়ে ৬টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরম্ব, তুলসী আরতী ও গৌর আরতী, সন্ধ্যা ৭টায় সুন্দরম সঙ্গীত বিদ্যালয়ের পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, রাত সাড়ে ৮টায় শ্রীকৃষ্ণের শ্রীচরণে পুষ্পাঞ্জলী নিবেদন, রাত ১০ থেকে ভোর ৪টা পর্যন্ত হরিনাম সংকীর্ত্তন, রাত ১২.১ মি. বৈদিক স্ত্রোত্র পাঠ, শঙ্খ-উলধ্বনি, নামকীর্ত্তন-মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন।
শুক্রবার ভোর ৫টায় জগন্নাথপুর উপজেলা কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে মঙ্গল আরতী ও প্রভাতী কীর্ত্তন, সকাল ১০টায় নন্দ উৎসব, দুপুর ১২টায় কুইজ প্রতিযোগিতা, গীতাভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ, দুপুর ২.৩০টায় উপবাসের পারণ এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপন।

  • [১]