স্টাফ রিপোর্টার, তাহিরপুর
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিশ্বজিত সরকারের পক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা গণসংযোগ করেছেন। শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে সুলেমানপুর বাজারে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ নেতা দীপক কান্তি তালুকদার, ফজলুল হক, আরাফাত হোসেন, মোবেল মিয়া প্রমুখ।