স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সুলেমানপুর বাজারে অনুষ্ঠিত এক কর্মী সভায় এ সিদ্ধান্ত হয়। কর্মীসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রৌফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, দলীয় নেতা, আব্দুল হাই, তালুকদার, চঞ্চল তালুকদার,দীপক কান্তি তালূকদার, মিয়া হোসেন, বিপুল তালুকদার, গোলাম কিবরিয়া, ফজলুল হক,আলিফ নূর,শিপন মিয়া প্রমুখ।